পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

অন্য গ্রামে গিয়ে আড্ডা দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা করল গ্রামবাসী

ডেস্ক: বগুড়ায় এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে আড্ডা দেয়া নিয়ে বিরোধের জের ধরে বিটল (১৯) নামের যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

সোমবার রাত ৮ টার দিকে বগুড়া শহরের ২য় বাইপাস সড়ক সংলগ্ন বাঁশবাড়িয়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত বিটল বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিটল ও তার কয়েক বন্ধু পাশের চকমিঠন গ্রামের ঈদগাহ মাঠে সন্ধ্যার পর বসে আড্ডা দিচ্ছিল। এ সময় ওই গ্রামের কিছু যুবকের সাথে তাদের বিরোধ শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বিটল ও তার বন্ধুরা চকমিঠন গ্রামের যুবকদের মারধর করে।

এই খবর জানার পর চকমিঠন গ্রামের লোকজন ২য় বাইপাস সড়কে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। বিটল বাড়ি ফেরার সময় তাকে সেখানে আটকিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, খুনের সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ঘটনার পরপরই অভিযান শুরু করছে। লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

অন্য গ্রামে গিয়ে আড্ডা দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা করল গ্রামবাসী

আপডেট টাইম : ০৫:৩১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০