অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঈদের দিন বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেল ছেলেরা

ডেস্কঃ জয়পুরহাটে ছিরাতুন্নেছা (৮০) নামে এক বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগে তার তিন ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদের দিন সোমবার (২৫ মে) রাস্তায় অচল প্রায় বৃদ্ধাকে আহাজারি করতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাতে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেফ হোমে রেখে আসে।

বৃদ্ধা ছিরাতুন্নেছা জয়পুরহাট পৌর শহরের জানিয়ার বাগান এলাকার মৃত নূর মোহাম্মদ মোল্লার স্ত্রী।
এদিকে রাতেই ওই বৃদ্ধার পক্ষে তার নাত-বৌ শিল্পী আক্তার বাদী হয়ে শ্বশুর ও চাচা শ্বশুরদের বিরুদ্ধে মামলা করেন। পরে বৃদ্ধার তিন ছেলেকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- ওই এলাকার মৃত নূর মোহাম্মদ মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন ও মোজ্জামেল হক। জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাররা কৌশলে তাদের মায়ের নামের সব জমি লিখে নেন। এরপর থেকে বৃদ্ধা মায়ের ভরণপোষণে অবহেলা, তাকে গালমন্দ-মানসিক নির্যাতনসহ তার প্রতি চরম অমানবিক আচরণ করতে থাকেন। একপর্যায়ে মায়ের ভরণপোষণ কোনো ছেলেই আর গ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নেন। ফলে সোমবার সকালে তারা জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাশে বৃদ্ধা মা ছিরাতুন্ন্ছোকে ফেলে রেখে চলে যান। পরে ৯৯৯ নম্বরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঈদের দিন বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেল ছেলেরা

আপডেট টাইম : ০৬:২৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০