অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে নৌকাডুবি, কনের বাবাসহ ৪ জনের মৃত্যু

ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় ধরলা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার (২৭ মে) সন্ধ্যার দিকে মেয়ের বিয়ের বৌভাত খেয়ে ৪০/৫০ জন একটি নৌকায় করে সাতভিটা থেকে কাশিম বাজারে ফেরার পথে ধরলা নদীতে বৃষ্টি ও ঝড়ের কবলে পড়েন। এতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় বাকিরা উদ্ধার হলেও মেয়ের বাবাসহ চারজন নিখোঁজ হোন। রংপুর এবং কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উদ্ধার কাজ শুরু করে। দুপুর সোয়া ১২টার মধ্যে তারা নিখোঁজ কনের বাবা নুর ইসলামসহ আমেনা বেগম, কামরুজ্জামান ও নুরু মিয়ার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মনোরঞ্জন সরকার জানান, সকাল থেকে রংপুর এবং কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। প্রায় সাড়ে চার ঘণ্টার অভিযানে নিখোঁজ সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে অভিযানে সমাপ্ত ঘোষণা করা হয়।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে নৌকাডুবি, কনের বাবাসহ ৪ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৭:২৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০