পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সীমিত পরিসরে খুলছে বিআরটিএ, তবে ড্রাইভিং লাইসেন্সের কার্যক্রম বন্ধ

ফারুক আহমেদ সুজনঃ কাল থেকে সীমিত পরিসরে খুলছে বিআরটিএ। তবে আপাতত ড্রাইভিং লাইসেন্সের কার্যক্রম বন্ধ। করোনা পরিস্থিতে গত ২৬ মার্চ থেকে টানা সাধারণ ছুটি আগামী ৩০ মে শেষ হচ্ছে। এরই মধ্যে কাল ৩১ মে থেকে খোলে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে গাড়ির রেজিষ্ট্রেশন ও ফিটনেস প্রদান কার্যক্রম চলবে। আপাতত ড্রাইভিং লাইসেন্স এর কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন বিআরটিএর চেয়ারম্যান ইউছুব আলী মোল্লা।
আজ শনিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। প্রজ্ঞাপনে বলা হয়, বিআরটিএর মেট্রো এলাকা ও জেলা এলাকার সকল পেন্ডিং কাজ অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। রুট পারমিট সনদ নবায়ন, অস্থায়ী মোটরযান চালানোর অনুমতিপত্রের মেয়াদ বাড়ানো, মালিকানা বদলীর আবেদন, মোটরযানের রেজিষ্ট্রেশন স্লিপ প্রদান সহ মোটরযানের ফিটনেস প্রদান কার্যক্রম চালু থাকবে।
তবে ড্রাইভিং কম্পিটেন্সি টেষ্ট বোর্ড এর পরীক্ষা গ্রহন, লাইসেন্স ও রেজিষ্ট্রেশন এর বায়োমেট্রিক গ্রহন, মোটরযান রেজিষ্ট্রেশন পর্যায়ক্রমে চালু করা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সীমিত পরিসরে খুলছে বিআরটিএ, তবে ড্রাইভিং লাইসেন্সের কার্যক্রম বন্ধ

আপডেট টাইম : ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০