অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শ্বাসকষ্ট বেড়েছে ডা. জাফরুল্লাহর, স্ত্রী-ছেলেও আক্রান্ত! –বাংলার খবর২৪

জাগো নিউজঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর পর এবার তার স্ত্রী ও ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেই রোববার (৩১ মে) সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার স্ত্রী ও ছেলের করোনা পজিটিভ। আমাদের কিটে টেস্ট করা হয়েছিল। তাতে তারা পজিটিভ এসেছিল। আজকে (রোববার) বিএসএমএমইউর (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) পিসিআর কিটের ফলাফল দিয়েছে, তাতেও তাদের করোনা পজিটিভ এসেছে।’
তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমার জ্বর নেই, কিন্তু শ্বাসকষ্ট আছে।’

গত ২৫ মে জানান যায়, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে।
উল্লেখ্য, দেশে আগের সব রেকর্ড ছাপিয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। এতদিন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ২৮ থাকলেও গত ২৪ ঘণ্টায় তা এক লাফে বেড়ে ৪০ হয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫০ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৪৫ জন। এটিও একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৭ হাজার ১৫৩।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শ্বাসকষ্ট বেড়েছে ডা. জাফরুল্লাহর, স্ত্রী-ছেলেও আক্রান্ত! –বাংলার খবর২৪

আপডেট টাইম : ০৬:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০