পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

করোনা আক্রান্ত হলেন মোহাম্মদ নাসিম

ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সোমবার রাতে তার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। বর্ষীয়ান এই রাজনীতিক এর ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শারীরিক ‘দুর্বলতা’ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। হাসপতালে ভর্তির পর তার করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।
মোহাম্মদ নাসিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় সকলের কাছে দোয়া চেয়ে জানান, বাবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। শ্বাসকষ্ট বা করোনার উপসর্গ নেই। ইউরিনের সমস্যা আছে। আপাতত এই হসপিটালে রেখেই চিকিৎসা চলবে। সমস্যা বেশি হলে সিএমএইচএ নিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, বাবা শারীরিকভাবে দুর্বল অনুভব করায় ওনাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তবে উনি সার্বিকভাবে স্থিতিশীল আছেন।
একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মোহাম্মদ নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ করোনা আক্রান্ত হয়ে বিগত কয়েকদিন আগে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি বাসায় ফিরে গেছেন।

জাগো নিউজ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

করোনা আক্রান্ত হলেন মোহাম্মদ নাসিম

আপডেট টাইম : ০৪:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০