পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

২ ঘণ্টায় কাজ শেষ করলে, বাসায় যেতে পারবেন কর্মকর্তা-কর্মচারীরা

ফারুক আহমেদ সুজনঃ করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী অফিসে আসবেন, অফিসে আসার পর দুই ঘণ্টার মধ্যে কাজ শেষ করতে পারলে বাসায়ও চলে যেতে পারবেন।
মন্ত্রণালয় ও বিভাগগুলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা পাঠানো হয়েছে। মঙ্গলবার (২ জুন) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানান।

করোনা মহামারির মধ্যে লকডাউন তুলে গত রোববার (৩১ মে) থেকে অফিস খুলে দেয়া হলেও স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সরকারি দফতরগুলোতে নির্দেশনা অনুসরণে বলা হয়। জনপ্রশাসন সচিব বলেন, ‘কর্মকর্তারা যেন কোনোভাবেই সংক্রমিত না হয় সে জন্য ন্যূনতম সংখ্যক কর্মকর্তা নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অফিসের প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে হবে। একসঙ্গে ২৫ শতাংশের বেশি কর্মকর্তা অফিসে থাকবেন না। ২৫ শতাংশ কর্মকর্তা ঘরে বসে ভার্চুয়ালি অফিস করতে পারবেন। অর্থাৎ একসঙ্গে ৫০ শতাংশ কর্মকর্তা সবসময় কানেক্টেড থাকবে। কোনো কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করতে পারবে না।’

তিনি আরও বলেন, সকাল বেলায় এসে কেউ যদি দুই ঘণ্টায় কাজ শেষ করতে পারেন, তাহলে কাজ শেষেই তিনি চলে যেতে পারবেন। বিকাল ৫টায় অফিস ছুটির জন্য তাকে অপেক্ষা করতে হবে না। এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান জনপ্রশাসন সচিব। অফিসে অবস্থানকালীন যথেষ্ট সর্তকতা অবলম্বন করে কাজ করতে হবে। যারা অসুস্থ, বয়স্ক বা গর্ভবতী তারা অফিসে আসবেন না বলেও জনপ্রশাসনের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পর এগুলো কর্মকর্তা-কর্মচারীদের মেনে চলতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ অফিস আদেশ জারি করেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

২ ঘণ্টায় কাজ শেষ করলে, বাসায় যেতে পারবেন কর্মকর্তা-কর্মচারীরা

আপডেট টাইম : ০১:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০