পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ভারতের জমি দখল করল নেপাল, নির্মাণ কাজ শুরু

ডেস্ক : সীমান্তে ভারতের বেশ কয়েকটি স্থানকে নিজেদের বলে দাবি করেছে তাদের প্রতিবেশী দেশ নেপাল। এবার উত্তরাখণ্ডের তনকপুরের ‘নো ম্যানস ল্যান্ড’ হিসেবে পরিচিত অঞ্চলটিকে নিজেদের দাবি জানিয়ে রীতিমতো অবকাঠামো নির্মাণ কাজও শুরু করে দিয়েছে নেপালিরা। খবর পেয়ে ভারতীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের তুমুল বাধার মুখে পিছু হটতে বাধ্য হন তারা।

গত বুধবার (২২ জুলাই) তারের বেড়া দিতে ওই নো ম্যানস ল্যান্ডে প্রায় ২০টির মতো কাঠামো পুঁতে দিয়েছেন নেপালিরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান ভারতীয় প্রশাসনের কর্মকর্তারা।

কিন্তু তাদের দেখে নেপালের বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন এবং ভারতবিরোধী স্লোগান দিতে শুরু করেন। পরে উত্তেজনা প্রশমনে পরে উভয় দেশের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বৈঠকে বসেন।

ভারতের সশস্ত্র সীমা বলের (এসএসবি) কমান্ড্যান্ট আর কে ত্রিপাঠী জানিয়েছেন, নেপালিদের বসানো কাঠামোগুলো কংক্রিট এবং কাঠের তৈরি। নেপালের সশস্ত্র বাহিনী আগামী কয়েকদিনের মধ্যে সেগুলো তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে।
যদিও বৈঠকে উপস্থিত এক এসএসবি কর্মকর্তার দাবি, নেপাল মুখে কাঠামো সরিয়ে নেওয়ার কথা বললেও বাস্তবে তারা কোনো কাজই করেনি। গত শুক্রবারও (২৪ জুলাই) নেপালের লোকজনদের পিলারে তার বসাতে দেখা গেছে।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, নেপালি পুলিশ ও প্রশাসনের সমর্থনেই স্থানীয়রা কাঠামো তোলার সম্ভাবনা রয়েছে। নেপালের সশস্ত্র বাহিনী যখন আমাদের আশ্বাস দিচ্ছিল যে কয়েকদিনের কাঠামো তুলে ফেলা হবে, তবে ওরা (স্থানীয়রা) তখনও কাঠামো বসাতে ব্যস্ত ছিল।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ভারতের জমি দখল করল নেপাল, নির্মাণ কাজ শুরু

আপডেট টাইম : ০৫:১৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০