পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

জাল রেভিনিউ স্ট্যাম্পসহ ৩ জনকে ধরল র‍্যাব

ডেস্কঃ যশোরের বেনাপোল কাস্টমস হাউসের সামনে থেকে ৯৬৪ পিস জাল স্ট্যাম্প ও কোর্টফিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। বুধবার বিকেলে এ অভিযান চালায় র‍্যাব।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার কাস্টম অফিসের সামনে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের রুহুল আমিনের ছেলে উজ্জল হোসেন (২৪), গয়ড়া গ্রামের মিজানুরের ছেলে শামীম হোসেন (২৬) ও শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শামছুজ্জামান বিশ্বাসের ছেলে কামরুজ্জামান সুমনকে (২৩) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প ও বাংলাদেশ কোর্টফি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে জাল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প ব্যবসার সঙ্গে জড়িত তারা। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা এ ব্যবসা করে আসছে। পরে জব্দকৃত মালামালসহ তাদেরকে বেনাপোর পোর্ট থানায় হস্তান্তর ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

জাল রেভিনিউ স্ট্যাম্পসহ ৩ জনকে ধরল র‍্যাব

আপডেট টাইম : ০২:৪৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০