পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo তেল নিতে আসা মোটরসাইকেল চালককে ধাপ্পরের পর ইউএনও’র লাঠি হাতে ভিডিও ভাইরাল

ঝটিকা সফরে মঙ্গলবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

ডেস্কঃ ঝটিকা সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতের জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সোমবারের এক অনলাইন প্রতিবেদনে সূত্রের বরাতে এ খবর জানানো হয়েছে। এ ছাড়া দুই দেশের কূটনৈতিক সূত্রগুলোও শ্রিংলার এ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমান পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা তার সংক্ষিপ্ত ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। গত মার্চের পর এ নিয়ে দ্বিতীয়বার ঢাকা সফরে আসছেন তিনি।
প্রতিবেদনে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী মোদির বিশেষ বার্তা নিয়েই শ্রিংলার ঢাকা সফর। ২০১৯ সালে শেখ হাসিনার ভারত সফরের সময় মোদির সঙ্গে তার শেষ সাক্ষাৎ হয়। এরপর নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) দুই দেশের সম্পর্কে কিছুটা বিরুপ প্রভাব তৈরি করেছে।

সম্প্রতি বাংলাদেশি পণ্যে চীনের দেয়া শুল্ক ছাড়ের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া জানা যাচ্ছে, গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় নরেন্দ্র মোদি দুই নিকট প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার ওপর জোর দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান

ঝটিকা সফরে মঙ্গলবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

আপডেট টাইম : ০৩:৪৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০