অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

এরশাদের সামনে জাতীয় পার্টির দু’পক্ষের সংঘর্ষ: আহত ২০

বাংলার খবর২৪.কম index_53611 : রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সামনে স্থানীয় জাতীয় পার্টির দু‘পক্ষের মধ্যে হাতাহাতির পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ১১টার দিকে রংপুর স্টেডিয়ামের ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এরশাদ পাঁচ দিনের সফরে আর এন্ড আর এভিশন নামের একটি হেলিকপ্টারে আজ শুক্রবার সকালে রংপুরে এসে পৌঁছেন।

এ সময় জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙা এবং নবগঠিত নগর কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ফুলের শুভেচ্ছা জানাতে গেলে এরশাদের সামনেই দু‘পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মশিউর রহমান রাঙার সমর্থকরা মোস্তফাকে লাথি মেরে ফেলে দেয়। এ সময় দু‘পক্ষের মধ্যে হাতাহতি হয়। একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ও অন্যান্য নেতা-কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এরশাদ তার পল্লী নিবাসের বাসভবনে অবস্থান করছেন।

রংপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

এরশাদের সামনে জাতীয় পার্টির দু’পক্ষের সংঘর্ষ: আহত ২০

আপডেট টাইম : ০৯:০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪