অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘জয় কী এমন উপদেশ দেন’

বাংলার খবর২৪.কম untitled-1_53623: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীকে কী এমন উপদেশ দেন, যে তাকে প্রতি মাসে এক কোটি ৬০ লাখ টাকা বেতন দিতে হয়।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত ‘বিচার বিভাগ, গণতন্ত্র ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে উপদেষ্টাদের পেছনে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার কোনো নজির নেই। তাছাড়া জয় থাকে দেশের বাহিরে, তাহলে উপদেষ্টা হয় কীভাবে?

‘লতিফকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, আমাদের ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করেছে সরকারের নাস্তিক মন্ত্রী লতিফ সিদ্দিকী। দেশে যে আইন আছে সেই আইন অনুযায়ী লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, দেশে এখন কোনো গণতন্ত্র নেই, গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। না হলে বারবার ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত আসবে।

জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুক পীরসাহেবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার হায়দার আলী, ব্যারিস্টার পারভেজ, ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘জয় কী এমন উপদেশ দেন’

আপডেট টাইম : ০৯:২৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪