পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

উজিরপুরে ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম

ডেস্কঃ চার দিনের শিশুর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের আটিপাড়া রাস্তার মাথায় ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ঝালকাঠির একই পরিবারের পাঁচজনসহ ৬ জনের মৃত্যু হয়েছে। একই পরিবারের পাঁচজনের মৃত্যুতে নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

দুর্ঘটনার খবর শুনে সন্ধ্যার পর থেকে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামে মৃতদের বাড়িতে ভিড় করে স্থানীয়রা। বিভিন্ন স্থান থেকে আত্মীয় স্বজনরাও আসছেন। তাদের গগণবিদারী আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

নিহতরা হলেন- বাউকাঠি গ্রামের আরিফ হোসেন (৩৫), তার মা কোহিনুর বেগম (৬৫), ছোট ভাই তারেক হোসেন কাউয়ুম (২৭), বোন শিউলী বেগম (৩০) ও শ্যালক নজরুল ইসলাম (২৮)। এ দুর্ঘটনায় নিহত অ্যাম্বুলেন্স চালক আলমগীর কবির কুমিল্লা জেলার বাসিন্দা।

সড়কে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

নিহতদের পরিবারের লোকজন জানায়, আরিফ ঢাকায় চাকরি করেন। বিয়ের সাত বছর পরে ঢাকার উত্তরায় একটি হাসপাতালে তাদের কন্যা সন্তান জন্ম নেয়। আরিফের স্ত্রী ঢাকার ক্লিনিকেই চিকিৎসাধীন আছেন। নবজাতক অসুস্থ অবস্থায় মঙ্গলবার মারা যায়। মরদেহ আনতে ঝালকাঠি থেকে ঢাকা যান আরিফের মা কোহিনুর বেগম ও বোন শিউলী বেগম। অন্যরা ঢাকাতেই থাকতেন। নিহত আরিফ বাউকাঠি গ্রামের পল্লী চিকিৎসক মৃত. সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র।

মরদেহ নিয়ে বুধবার ঝালকাঠি বাড়ির উদ্দেশে একটি অ্যাম্বুলেন্সযোগে রওনা হন তারা। বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের আটিপাড়া রাস্তার মাথায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তারা সবাই ঘটনাস্থলেই মারা যান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

উজিরপুরে ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম

আপডেট টাইম : ০৩:৩১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০