পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গৃহবধূকে চার টুকরো করে হত্যার ঘটনায় ছেলে আটক

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নুর জাহান বেগম (৪২) নামে এক গৃহবধূকে চার টুকরো করে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে হুমায়ূন কবিরকে (২৮) আটক করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।

হুমায়ূন কবির সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের ছেলে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বাংলানিউজকে জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দেহজনক হওয়ায় গৃহবধূ নুর জাহানের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এর আগে বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধূ নুর জাহান ওই এলাকার মৃত আব্দুল বারেকের স্ত্রী।

তিনি আট ছেলে ও এক মেয়েসহ নয় সন্তানের জননী।
স্থানীয়রা জানান, ওই গৃহবধূকে কেটে চার টুকরো করে হত্যা করা হয়েছে।

তবে শরীরের চার টুকরোর মধ্যে বুক আর পায়ের অংশ এখনো পাওয়া যায়নি।
নিহত গৃহবধূ নুর জাহানের ছেলে হুমায়ন কবির জানান, বুধবার ভোর থেকে তার মা নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় এক নারী বিকেলের দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের একটি ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে মরদেহের একটি টুকরো দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে আমি ঘটনাস্থলে গিয়ে আমার মায়ের মরদেহ শনাক্ত করি

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গৃহবধূকে চার টুকরো করে হত্যার ঘটনায় ছেলে আটক

আপডেট টাইম : ০৩:০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০