পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

স্বামীর নিক্ষেপ করা এসিডে ঝলসে গেলেন স্ত্রী

ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেছে স্ত্রী নুপুরের মুখমন্ডল। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার কামারদহ গ্রামে পারিবারিক কলহের এক পর্যায়ে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ নার্গিস আক্তার ওরফে নুপুর (২৮) একই গ্রামের আনোয়ার হোসেন তাজেনের মেয়ে।

অপরদিকে নুপুরের স্বামী আবু তালেব আহমেদপুর এলাকার মৃত রাহাত আলীর ছেলে। তালেব শ্বশুর বাড়িতেই ঘরজামাই হিসেবে থাকত।

এলাকাবাসী জানায়, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক নানা কারণে কলহ লেগেই থাকত। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আবু তালেব তার স্ত্রী নুপুরের শরীরে এসিড ছুড়ে মারে।

এতে নুপুরের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরিবারের লোকজন নুপুরকে উদ্ধার করে প্রথমে নাটোর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। অপরদিকে ঘটনার পর থেকেই তালেব পলাতক রয়েছেন।

বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও অভিযুক্ত তালেবকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। তালেবের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

স্বামীর নিক্ষেপ করা এসিডে ঝলসে গেলেন স্ত্রী

আপডেট টাইম : ০২:৫২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০