পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন Logo ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ!

‘সংঘাত ছাড়াই সমাধান চায় বিএনপি’

বাংলার খবর২৪.কমimages_53659 : গণতন্ত্র আজ মহাসংকটে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংঘাত-অনিশ্চয়তা ছাড়াই আলোচনার মাধ্যমে বিএনপি গণতান্ত্রিক সংকটের সমাধান চায়।’

‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। এ কারণেই আমরা সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই।’

শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘কয়েকটি ধাপ মেনে আন্দোলন করতে হয়। জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে এখন গণসংযোগ চলছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। তারাই গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামের দীর্ঘ ইতিহাস রয়েছে। গণতন্ত্রের ওপর ভর করে মুক্তিযুদ্ধ হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে দেশের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগেরও দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস রয়েছে। গণতন্ত্র বলতে এক সময় আওয়ামী লীগকেই বোঝানো হতো। কিন্তু সেই দলটি ছলচাতুরী করে ক্ষমতা আঁকড়ে রাখতে গণতন্ত্রকে সংকটে ফেলেছে।তাদের কারণেই গণতন্ত্র আজ মহাসংকটে।’

ফখরুল বলেন, ‘কোথাও গেলে সাধারণ মানুষ আমাদের ঘিরে ধরেন।বারবার আমাদের কাছে জানতে চান, এ অবস্থা আর কত দিন চলবে? তাঁরা কবে মুক্তি পাবেন।’

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের।

‘সংঘাত ছাড়াই সমাধান চায় বিএনপি’

আপডেট টাইম : ০৪:৩৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০১৪