পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সুবর্ণচরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাশেম মাঝি (৬০) নামে এক বৃৃৃৃদ্ধের মৃৃৃত্যূ হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ইমানআলী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত কাশেম মাঝি চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপানাউল্লা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

এ ঘটনায় শফিক মিজি (৬৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার মৃত ফজলের রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শফিক মিজির সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল কাশেম মাঝির। বুধবার সন্ধ্যায় মসজিদ থেকে ফেরার পথে কাশেম মাঝিকে ছুরিকাঘাত করে শফিক মিজি।

পরে গুরুতর অবস্থায় কাশেম মাঝিকে নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুবর্ণচরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

আপডেট টাইম : ০৩:৫০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০