অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩ জন গুলিবিদ্ধসহ আহত ১০ মুন্সীগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে নিহত ১

বাংলার খবর২৪.কম index_53689: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে মনছুর প্রধান (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এই সময় দুই গ্রুপের গুলি বিনিময়ের ঘটনায় ৩ নারী গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার তেতৈইতলা এলাকার বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল প্রধান ও স্থানীয় যুবলীগ নেতা নূরে আলমের সমর্থক দু’গ্রুপের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

রাত সাড়ে ১১ টায় তৃতীয় দফা সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মনছুর প্রধান ঘটনাস্থলে মারা যায়। নিহত ব্যক্তি গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নিহত বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন প্রধানের চাচা।

এছাড়া এ সংঘর্ষে ৩ নারী গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়। ঘটনায় আহত আইভী আক্তার (৩৫), রেজিয়া বেগম (৩০), নাজমা বেগম (৩৩), হোসনে আরা (৪৫), মো. সুমন (২৫) ও মানিক মিয়াসহ অপর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়া স্বাস্থ্য-কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জানান- ওই ঘটনায় নিহত মনছুর প্রধানের লাশ হাসপাতালে রেখে গেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে গজারিয়া থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মনছুর প্রধান (৫৫) নামের একজন নিহত হয়। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলে আতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

তবে এ সংঘর্ষের সংবাদের জন্য গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি। এর আগে সাড়ে ৯ টায় প্রাথমিক বার ফোন করলে তিনি জানান, সংঘর্ষ হয়নি ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে। গুলিবিদ্ধ হয়নি কেউ। গুলির ঘটনা গুজব।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

৩ জন গুলিবিদ্ধসহ আহত ১০ মুন্সীগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে নিহত ১

আপডেট টাইম : ০৫:১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০১৪