পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুলিশ বাহিনী থেকে নির্যাতনকে চিরতরে কবর দিতে হবে: আইজিপি

ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, বাহিনী থেকে ‘ব্রুটালিটি’ বা নির্যাতনকে চিরতরে কবর দিতে হবে।

গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সম্মেলনকক্ষ শাপলায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন আইজিপি। সেখানে তিনি ১৩ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারদের (এসপি) ব্রিফ করেন।

বেনজীর আহমেদ বলেন, ‘ব্রুটালিটি’ বা নির্যাতনকে চিরতরে কবর দিতে হবে। জনগণের সঙ্গে মিশতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, তাদের সঙ্গে সদাচরণ করতে হবে।
আইজিপি আরও বলেন, ‘মানুষকে ভালোবাসলে তাদেরও ভালোবাসা পাওয়া যায়, করোনা আমাদের তা দেখিয়ে দিয়েছে।’

জেলার এসপিদের ‘রোল মডেল’ হওয়ার তাগিদ দিয়েছেন বেনজীর আহমেদ। পুলিশের মর্যাদা ও সম্মান বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত পুলিশ দেখতে চাই। পুলিশে দুর্নীতিবাজ ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের স্থান নেই।’

আইজিপি বলেন, সারা দেশে ইতিমধ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে।

কার্যকরভাবে বিট পুলিশিং বাস্তবায়ন করতে হবে, যাতে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধী, অপরাধপ্রবণতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশের কাছে থাকে।

বেনজীর আহমেদ আরও বলেন, ‘ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডিসিপ্লিনের প্রতিও নজর রাখতে হবে। কল্যাণ ও শৃঙ্খলাকে মেলানো যাবে না।’

অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মইনুর রহমান চৌধুরী বক্তব্য দেন। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন পুলিশ সুপার যাচ্ছেন মোট ১৩ জেলায়। এগুলো হলো কুড়িগ্রাম, রাঙামাটি, মাগুরা, গাজীপুর, শেরপুর, ঠাকুরগাঁও, পাবনা, বরগুনা, রাজবাড়ী, মৌলভীবাজার, কুমিল্লা, গোপালগঞ্জ ও বরিশাল।

সূত্রঃ প্রথমআলো।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পুলিশ বাহিনী থেকে নির্যাতনকে চিরতরে কবর দিতে হবে: আইজিপি

আপডেট টাইম : ০১:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০