পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

টয়লেটে যাওয়ার কথা বলে প্রেমিকের হাত ধরে পালালেন নববধূ

ডেস্ক : বরগুনার তালতলীতে টয়লেটে যাওয়ার কথা বলে বিয়ের ১৮ দিন পর প্রেমিকের হাত ধরে এক গৃহবধূ পালিয়ে গেছেন। ইতি রানী (১৮) নামের ওই গৃহবধূ গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মালিপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের ১২ তারিখে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতি রানীর সঙ্গে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার ঝন্টু কর্মকারের ছেলে সুজন কর্মকারের বিয়ে হয়। বিয়ের পরও ইতি রানী তার আগের প্রেমিকের সঙ্গে লুকিয়ে মোবাইলে কথা বলে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রাতে টয়লেটের কথা বলে ইতি রানী বাইরে বের হয়ে যান। অনেক সময় হলেও ঘরে ফিরে না আসলে খোঁজাখুঁজি করা হয়।

একপর্যায়ে ঘরে থাকা মোবাইল ফোনের মেসেজের সূত্র ধরে জানা যায়, প্রেমিকের হাত ধরে পালিয়েছেন ইতি। কারণ ফোনে ওই প্রেমিকের দেওয়া মেসেজে লেখা ছিল- ‘আমি আসতেছি’। ইতি পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ ৯৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যান।

পুত্রবধূ পালিয়ে যাওয়ার ঘটনায় সুজন কর্মকারের মা ঝর্ণা রানী কর্মকার বাদী হয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘এ বিষয়ে একটি জিডি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

টয়লেটে যাওয়ার কথা বলে প্রেমিকের হাত ধরে পালালেন নববধূ

আপডেট টাইম : ০৪:৫০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০