অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কিশোরদের নৈতিক শিক্ষার দায়িত্ব নিতে হবে পরিবারকেই : আইজিপি

ডেস্কঃ কিশোরদের নৈতিক শিক্ষার দায়-দায়িত্ব পরিবারকেই নিতে হবে বলে জানিয়ে আইজিপি ড. বেনজির আহমেদ বলেন, কলাবাগানে স্কুলছাত্রী নিহতের ঘটনা ভয়াবহ অপরাধ। যা হালকা করে দেখার সুযোগ নেই।

সোমবার র‌্যাব সদরদপ্তরে এক অনুষ্ঠানে অভিভাবকদের প্রতি সন্তানের ওপর নজর রাখার পরামর্শ দিয়ে এ কথা বলেন তিনি।

বেনজির আহমেদ বলেন, নতুন আইনে যে অবকাঠামোর কথা উল্লেখ রয়েছে, তা সম্পূর্ণরূপে গড়ে না ওঠায় কিশোর অপরাধ দমনে বাধার সম্মুখীন হতে হচ্ছে।
তিনি বলেন, ১৮ বছরের নিচে বয়সের সবাই শিশু। মানবাধিকার কর্মীরা এনজিওকর্মীরা অনেক হৈ চৈ করে অনেক আইন কিন্তু পরিবর্তন সংশোধন করেছেন। কিন্তু কলাবাগানে যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু পূর্ণাঙ্গ ক্রাইম। এখানে ধর্ষণ ঘটানো হয়েছে, মৃত্যু ঘটানো হয়েছে। অথচ আমাদের দেশের আইন অনুযায়ী উভয়ই কিন্তু শিশু। অথচ আমরা এই আইনগুলো করেছি। অবশ্যই আমাদের আধুনিকায়ন দরকার, আইজিপি হিসেবে আমি দ্বিমত পোষণ করি না। তবে অত্যাধুনিক আইন করতে গিয়ে আমরা দেশের মধ্যে কোনো সমস্যা তৈরি করতেছি কি না সেদিকেও খেয়াল রাখতে হবে।

কিশোরদের মধ্যে গ্যাং কালচার গড়ে উঠার কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের সমস্যা হচ্ছে কিশোর গ্যাং। তারা মাদক নিয়ে ধ্বংস হয়ে যাক সেটা আমরা কোনোমতেই বরদাশত করতে পারি না। নতুন প্রজন্ম সামাজিকভাবে বিলুপ্ত বা বিনাশ হবে, তা হতে দেওয়া যাবে না। তাদেরকে সেই সময়ের জন্য যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। সেজন্য আমাদের সমাজের সাথে পরিবারকেও এগিয়ে আসতে হবে।

সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কী করে সে সম্পর্কে খোঁজ-খবর রাখাটা বাবা-মায়ের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, দায় যদি না নিতে পারেন তাহলে সন্তান জন্ম দিয়েছেন কেন?
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘র‌্যাব সেবা সপ্তাহ’- এ দরিদ্র, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক। র‌্যাব সদরদপ্তরের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে দরিদ্র, প্রতিবন্ধী ও মেধাবী ৫০ শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা, বই ও সনদপত্র দেয়া হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কিশোরদের নৈতিক শিক্ষার দায়িত্ব নিতে হবে পরিবারকেই : আইজিপি

আপডেট টাইম : ০১:২১:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১