পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ডোপ টেস্ট: চাকরি হারিয়েছেন ঢাকার ২৫ পুলিশ

ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশে ডোপ টেস্ট শুরু হওয়ার পর মাদকাসক্তির প্রমাণ মেলায় ২৫ জন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে।

মহানগর পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ওয়ালিদ হোসেন মঙ্গলবার এ তথ্য জানান।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম ২০১৯ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ এবং ডিএমপি সদস্যদের ডোপ টেস্ট করানোর ঘোষণা দেন।

ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, এরপর প্রায় এক বছর চার মাসে ডোপ টেস্টে মোট ৮১ জন অভিযুক্ত হয়েছেন। তাদের মধ্যে ৬০ জনই কনস্টেবল। এছাড়া একজন পরিদর্শক, আটজন এসআই, ট্রাফিকের একজন সার্জেন্ট, নায়েক ছয়জন এবং এএসআই আছেন পাঁচজন।

গত বছর ২১ নভেম্বর নাগাদ মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় ১০ জন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়। এর দেড় মাসের মাথায় চাকরিচ্যুতির সংখ্যা ২৫ এ দাঁড়িয়েছে। এই ২৫ জনের অধিকাংশই কনস্টেবল।

ওয়ালিদ হোসেন বলেন, চাকরিচ্যুতদের বাইরে ১২ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আর সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে ১১ জনের বিরুদ্ধে।

কেবল মাদক সেবন নয়, মাদক কারবারে সংশ্লিষ্টতা, মাদক দিয়ে কাউকে ফাঁসানো, উদ্ধার করা মাদক জব্দ তালিকায় কম দেখানোর মতো অভিযোগের তদন্ত করা হচ্ছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে।

সম্প্রতি এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, “মাদকের সাথে জড়িত কোনো পুলিশ সদস্যকে ছাড় দেওয়া হচ্ছে না। নিয়মিত ডোপ টেস্ট করা হচ্ছে। সব পদের সদস্যদের ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে।”

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ডোপ টেস্ট: চাকরি হারিয়েছেন ঢাকার ২৫ পুলিশ

আপডেট টাইম : ১১:৫৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১