পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মরদেহ কাঁধে ২ কিলোমিটার হাঁটলেন নারী পুলিশ

ডেস্কঃ ভারতের অন্ধ্র প্রদেশে অজ্ঞাত এক মরদেহ কাঁধে নিয়ে দুই কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এক নারী পুলিশ কর্মকর্তা।
জানা যায়, লাশটির শেষকৃত্যের জন্য কিছু লোক প্রয়োজন ছিল। কিন্তু কেউই এগিয়ে আসছিলেন না। শেষে ঘটনাস্থলে উপস্থিত সিরিশা নামে ওই নারী পুলিশ কর্মকর্তা লাশের খাটিয়ার এক পাশ ধরলেন। তাকে দেখেই পরে এক ব্যক্তি আরেক পাশ ধরলেন। আর সেই মরদেহ সৎকারের জন্য কাঁধে তুলে ২ কিলোমিটার পথ হেঁটে গেলেন ওই নারী পুলিশ কর্মকর্তা।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার পালাসা শহরে। পরে ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনরা ওই নারী কর্মকর্তার ভূয়সী প্রশংসাও করছেন।
জানা গেছে, কে সিরিশা অন্ধ্র প্রদেশের পালাসাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত।

ভিডিওতে দেখা গেছে, সিরিশা খাটিয়ায় লাশ কাঁধে নিয়ে ধান ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে চলেছেন। তাকে সাহায্য করছিলেন আরেক ব্যক্তি। এই দুজনে মিলেই লাশ সৎকারের জায়গায় পৌঁছান।

অন্ধ্র প্রদেশ পুলিশ বিভাগ সিরিশার এমন কাজের ভূয়সী প্রশংসা করেছে। এক টুইট বার্তায় ওই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে তারা। সেই ভিডিওতে দেখা যায়, আশপাশের লোকজন বলছিলেন, ‘ম্যাডাম, চলে যান’। জবাবে কে সিরিশা বলছিলেন, ‘সমস্যা নেই, সব ঠিক আছে।’
এই ঘটনার ছবি ও ভিডিও অনেক পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদরাও শেয়ার করেছেন। বিজেপির অন্ধ্র প্রদেশের দায়িত্বপ্রাপ্ত সুনীল দেওধর টুইটারে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘কে সিরিশাকে স্যালুট জানাই। তিনি জনগণের প্রতি তার দায়িত্ববোধ দেখিয়েছেন।’

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মরদেহ কাঁধে ২ কিলোমিটার হাঁটলেন নারী পুলিশ

আপডেট টাইম : ০৩:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১