পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এই দুনিয়া আমার জন্য নয়’ লিখে বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

ডেস্কঃ খাগড়াছড়ির রামগড়ে সুইসাইড নোট লিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। তিনি রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাইমুল হাসান মিশন (২১)। রামগড় পৌরসভার ফেনীরকুলে নির্মাণাধীন স্কেল লোড স্টেশনের পাশে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নাইমুল হাসান মিশন এর বাবার নাম মো. কামাল উদ্দিন। তিনি তার বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিশন বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। রাতের কোনও এক সময় সুইসাইড নোট লিখে খাটের ওপর রেখে বৈদ্যুতিক পাখার সঙ্গে একটি রেশমি চাদর বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ভোরবেলা অনেক ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেলে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা।

নিহতের সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘এই দুনিয়া আমার জন্য নয়, পারলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়, আমার বেঁচে থাকার কোনও ইচ্ছা নেই। তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ডারউইন বলেছিলেন- Survival for the fittest, but I am not even fit. আমার জন্য কেউ কখনও কষ্ট পেয়ে থাকেন, পারলে ক্ষমা করে দিয়েন। আম্মু আমাকে মাফ করে দিয়েন। মিলনের খেয়াল রাখিয়েন (মিলন ছোট ভাই)। আব্বু আমাকে সফল করার জন্য অনেক কিছু সহ্য করেছেন। আমি পারিনি, তাই ক্ষমাপ্রার্থী।’

ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন বলেন, নাইমুল হাসান মিশন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিল। দুঃশ্চিন্তাগ্রস্ত ছিল। এজন্য তাকে ঢাকায় ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তারও এ সংক্রান্ত চিকিৎসা দিয়েছিলেন। এলাকায় সে নম্র ভদ্র ছেলে হিসেবে পরিচিত ছিল।

রামগড় থানা ওসি (তদন্ত) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এই দুনিয়া আমার জন্য নয়’ লিখে বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

আপডেট টাইম : ১১:০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১