অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

যে কারণে রাম গোপালকে আইনি নোটিশ পাঠালেন শ্রীদেবী!

yfR46yRবিনোদন ডেস্ক :বলিউডের নামকরা পরিচালকদের একজন তিনি। তবে দীর্ঘদিন কোন সিনেমা দিয়ে খবরের শিরোনাম না হলেও এবার দক্ষিণী সিনেমা দিয়ে চলে এলেন খবরের শিরোনামে। এই সিনেমার পোস্টার নিয়ে বিতর্ক থামতে না থামতেই নাম নিয়েও বিপাকেই পড়েছেন ভার্মা।

পরিচালক রাম গোপাল ভার্মা চিরকালই বিতর্কের ঘেরাটোপে থাকতে ভালবাসেন। তবে এবার নিজের প্রিয় অভিনেত্রীর কাছ থেকে আইনি নোটিশ পেয়ে খানিকটা হয়তো চমকেই গেছেন তিনি। নোটিশটি পাঠিয়েছেন বলিউডের ‘চাঁদনী’ শ্রীদেবী।

সিনেমার নাম নিয়ে আপত্তি শ্রীদেবীর। কারণ এর নামই রাখা হয়েছে ‘শ্রীদেবী’। সিনেমাটির মূল প্রেক্ষাপট ২৫ বছর বয়সী মহিলার প্রতি নাবালকের যৌন আকর্ষণ। একারণেই সিনেমার নাম বদল করার নির্দেশ দিয়ে রাম গোপাল ভার্মাকে আইনি নোটিশ পাঠিয়েছেন শ্রীদেবী।

শ্রীদেবী এবং তার স্বামী বনি কাপুর একেবারেই চাননা এমন একটি সিনেমাতে তার নাম এভাবে ব্যবহার করা হোক। কারণ শ্রীদেবী বলিউডে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। তার ধারণা, এই সিনেমার ফলে ইন্ডাস্ট্রিতে তার নাম খারাপ হতে পারে।

জানা গেছে, শ্রীদেবীর আগে বনি কাপুরও রাম গোপাল ভার্মাকে সিনেমার নাম বদল করার জন্য আইনি নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু ভার্মা একপ্রকার জেদ করেই সেই নোটিশ এড়িয়ে গিয়েছিলেন। তবে এবার শ্রীদেবী চান যাতে রাম গোপাল ভার্মা এই সিনেমাতে তার নাম ব্যবহার না করেন। এমনকি তিনি নাম বদলের একটি লিখিতপত্রও চেয়েছেন পরিচালকের কাছ থেকে।

শুধু এখানেই থেমে থাকেননি দাপুটে এই অভিনেত্রী। সিনেমার নাম বদল করে সংবাদমাধ্যমে ক্ষমা চাইতেও বলা হয়েছে রাম গোপাল ভার্মাকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

যে কারণে রাম গোপালকে আইনি নোটিশ পাঠালেন শ্রীদেবী!

আপডেট টাইম : ০৩:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০১৪