পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

‘আওয়ামী ধর্মনিরপেক্ষতার ইতিহাস দেশবাসী জানে’

বাংলার খবর২৪.কম index_54352: জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, আওয়ামী ওয়ালাদের ধর্ম নিরপেক্ষতার মোজেজা জনগণ জানে। নাস্তিকদেরও একটা বিধি আছে। কিন্তু আওয়ামীলীগের তাও নেই। স্বাধীনতার ঊষালগ্নে শাখারীপট্টিতে প্রথম দাঙ্গা হয়েছে। মাদ্রাসা-মক্তব তখন তালা লাগানো হয়েছিল। আওয়ামীলীগের আমলে অগণিত মন্দির ভেঙেছে। দুই বছর পরেও কক্সবাজারে রামুতে বৌদ্ধদের কান্নার আওয়াজ শোনা যায়। তাদের শাসনামলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-পাহাড়ি, বিহারি বাঙালি কেউই নিরাপদ নয় বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার সকাল ১১টায় জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন বাবলু, মাষ্টার এম.এ মান্নান, আসাদুর রহমান খান, এড. মজিবুর রহমান, সৈয়দ শফিকুল ইসলাম, শেখ জামালউদ্দিন, আওলাদ হোসেন শিল্পী, বেলায়েত হোসেন মোড়ল।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, এরশাদ সাহেবের সাথে লং ড্রাইভ করে আমরা জাতির সাথে বেঈমানি করি নাই। মঈনুদ্দিন-ফখরুদ্দিনের সাথে আঁতাত করে ওয়ান ইলেভেনের সুড়ঙ্গ পথে আমরা গদিতে বসি নাই। মসনদের লোভে দিল্লির কাছে দেশ বিক্রি করি নাই।

সুতরাং আমাদের হুমকি-ধামকি দিবেন না। এই দেশের জনগণ আইয়ুব-ইয়াহিয়া বাকশালের মত জাহেলিয়াতের মোকাবেলা করেছে। হাসিনা প্রশাসনের আমলেও অগণিত মানুষকে রক্ত দিতে হয়েছে। কঠোরভাবে দমনের হুমকি দিয়ে এ জাতিকে দাবিয়ে রাখা যাবে না।

সভায় দেশপ্রেমিক বুদ্ধিজীবী অধ্যাপক ড. পিয়াস করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘আওয়ামী ধর্মনিরপেক্ষতার ইতিহাস দেশবাসী জানে’

আপডেট টাইম : ০৪:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০১৪