অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

প্রধানমন্ত্রী যতদিন আছেন কেউ না খেয়ে মরবে না: তথ্যমন্ত্রী

ঢাকা: করোনায় খাদ্যের অভাবে কেউ না খেয়ে মরেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন আছেন ততদিন দেশের কেউ না খেয়ে মরবে না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর দারুস সালাম এলাকায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এ সময় তিনি বলেন, করোনার শুরু থেকে বিগত ১৪ মাসে দেশে না খেয়ে কেউ মৃত্যবরণ করেনি।

অথচ পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানে দেখেন, তাদের থেকে আমরা অনেক ভালো আছি। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের জন্য।

তিনি যতদিন আছেন ততদিন এই দেশের কেউ না খেয়ে মরবে না।
করোনাকালে সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া ত্রাণ সামগ্রীর বিস্তারিত তুলে ধরে ড. মাহমুদ বলেন, করোনার সময়ে প্রথম দফায় সরকারের পক্ষ থেকে সাত কোটি মানুষকে ত্রাণ দেওয়া হয়।

আর দলের পক্ষ থেকে এক কোটি ২৫ লাখ পরিবারকে ত্রাণ দেওয়া হয়। আর এবার এক কোটি ৬০ োখ পরিবারের জন্য ত্রাণ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৭০ লাখ পরিবারে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও দলের পক্ষ থেকে লাখ লাখ মানুষের কাছে নগদ অর্থ সাহায্য দেওয়া হচ্ছে।
এতকিছুর পরেও বিএনপি ঘরে বসে থেকে সমালোচনা করবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এতকিছুর পরেও নিন্দুকেরা সমালোচনা করবেন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘরে বসে টিভিতে অনলাইনে বিবৃতি দেন। তিনি এই সময়ে মনে হয় করোনা বিশেষজ্ঞ হয়েছেন। আগে জানতাম তিনি ঢাকা কলেজে ক্লাস নেন। তিনি বলেন, আমরা করোনা এর জন্য শুরু থেকে কোন প্রস্তুতি নেইনি। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা মোকাবিলায় আমরা উপমহাদেশে এক নম্বর আর বিশ্বে ২০ নম্বর।

এদিন দারুস সালাম থানা এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

প্রধানমন্ত্রী যতদিন আছেন কেউ না খেয়ে মরবে না: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১