পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিয়ের প্রলোভনে ক্লিনিক মালিকের সঙ্গে নার্সের শারীরিক সম্পর্ক, অতঃপর…

ডেস্ক : পঞ্চগড়ের আটোয়ারীতে নিউ পপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক সাইফুল ইসলামের বিরুদ্ধে তারই ক্লিনিকের সিনিয়র স্টাফ নার্সকে বিয়ের প্রলোভন দেখিয়ে দেড় বছর ধরে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। বিয়ের কথা বলায় ওই নার্সকে বেধড়ক মারপিট করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ক্লিনিকের ভেতর এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুই বছর আগে পার্শ্ববর্তী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী এলাকার জনৈক কৃষকের কন্যা ডিপ্লোমা নার্স (২৪) পপুলার ক্লিনিকে যোগদান করেন। চাকরিতে যোগদানের কয়েক মাসের মধ্যেই ক্লিনিকের মালিক সাইফুল ইসলাম নার্সের প্রতি দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক শুরু করে। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার সুবাদে প্রায় দেড় বছর ধরে তারা উপজেলার বিভিন্ন আবাসিক হোটেলে অবাধ মেলামেশা করে। একপর্যায়ে ওই নার্স বিয়ের জন্য জোর দাবি তুললে সাইফুল তার স্ত্রী বিউটি বেগমকে (৩৪) গোপনে ক্লিনিকে নিয়ে আসে এবং নার্সকে বেধড়ক মারপিট করে ক্লিনিক থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এ সময় ক্লিনিকের অন্যান্য কর্মচারীদের সহযোগিতায় গুরুতর আহত নার্সকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. হুমায়ুন কবির জানান, বর্তমানে রোগী মহিলা ওয়ার্ডের ১নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন অনেকটা সুস্থ।

নিউ পপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক সাইফুল ইসলাম বলেন, আমার ক্লিনিকে কর্মরত নার্স হঠাৎ মাটিতে পড়ে গেলে আমিসহ কয়েকজন মিলে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে ভর্তি করি। তবে তিনি নিউজ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।

এ ব্যাপারে ভিকটিমের সঙ্গে কথা বললে তিনি জানান, তার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থেকে শুরু করে তারা গভীর সম্পর্কে লিপ্ত ছিলেন। তার যথেষ্ট প্রমাণাদিও রয়েছে।

এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিয়ের প্রলোভনে ক্লিনিক মালিকের সঙ্গে নার্সের শারীরিক সম্পর্ক, অতঃপর…

আপডেট টাইম : ০৩:১৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১