পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নোয়াখালীতে নববধূকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে এক নববধূকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) এ ঘটনায় নিহতের মা খায়েরুন নেছা বাদী অভিযুক্ত স্বামীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে, গতকাল বুধবার (৫ মে) গভীর রাতে উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর নয়নপুর গ্রামের ওদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার মুন্নি (১৯), নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মধুসুদনপুর গ্রামের ফরিদ হাজী বাড়ির আহছান উল্যার মেয়ে। আটককৃত স্বামী মো.জিহাদ (২২), উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর নয়নপুর গ্রামের ওদার বাড়ির মো.হারুনের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৩ মাস ২৭ দিন আগে মুন্নি ও জিহাদ প্রেম করে নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর জিহাদ একটি ব্যাটারী চালিত অটোরিকশা কিনে দেওয়ার জন্য শ্বশুরের কাছে দাবি জানায়। তার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। জিহাদের স্ত্রী তার মা-বাবা গরীব বলে তাদের পক্ষে অটোরিকশা কিনে দেওয়া সম্ভব নয় বলে স্বামীকে জানালে সে স্ত্রীকে মারধর ও নির্যাতন করে। শ্বশুর-শাশুড়ি তার বাড়ি আসলে তাদের কাছেও অটোরিকশা কিনে দেওয়ার জন্য টাকা দাবি করে জিহাদ।

শ্বশুর-শাশুড়ি অটোরিকশা কিনে দিতে অপারগতা প্রকাশ করলে সে ফের স্ত্রীর ওপর নির্যাতন চালায়। গত বুধবার (৫ মে) রাতে জিহাদ তার স্ত্রীকে অটোরিকশা কিনে দেওয়ার জন্য টাকার এনে দেওয়ার কথা বললে এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। মুন্নি বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে পারবে না বললে গভীর রাতে তার স্বামী তাকে গলাটিপে হত্যা করে। নিহতের শাশুড়ি জোসনা বেগম সেহেরি খেতে তাকে ডাকতে গেলে খাটের ওপর পুত্রবধূর মরদেহ দেখতে পায় এবং ভোররাতে মুন্নির মা-বাবাকে তার মৃত্যুর খবর দেয়। অতপর বৃহস্পতিবার (৫ মে) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত আসামিকে আটক করে। এক পর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিকে শুক্রবার (৭ মে) বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত ৯টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নোয়াখালীতে নববধূকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

আপডেট টাইম : ০৩:১৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১