পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রোববার থেকে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিষ্ট্রেশন দিবে বিআরটিএ

ডেস্কঃ মহামারির প্রকটে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রম আগামীকাল ৯ মে থেকে সারাদেশের মেট্রো ও জেলা সার্কেলে পুনরায় চালু হবে। আগামীকাল থেকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবল দ্বারা বিদেশে চাকরি, পড়াশোনা, শান্তিরক্ষী মিশন ইত্যাদিসহ জরুরি প্রয়োজনে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট ও সরবরাহ এবং জরুরি প্রয়োজনে মোটরযান রেজিষ্ট্রেশন প্রদানের জন্য নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে বিআরটিএ।

আজ ৮ মে বিআরটিএর পরিচালক ইঞ্জিনিয়ার শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এমনটা জানিয়েছে।

এছাড়া পূর্বের পেন্ডিং কাজের নিষ্পত্তি দেওয়ার অগ্রাধিকার দেওয়া হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য সেবা প্রদান চালু হবে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে করোনার মহামারির কারনে সরকারি বেসরকারি সব ধরনের অফিস বন্ধ রেখে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার।টানা তিন দফার নিষেধাজ্ঞাতেই বন্ধ ছিল বিআরটিএ। ওইদিন থেকে প্রায় ২৫ দিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে বিআরটিএ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রোববার থেকে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিষ্ট্রেশন দিবে বিআরটিএ

আপডেট টাইম : ০৩:৫১:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১