পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঈদের ছুটি চাওয়ায় পুলিশের গুলি, আহত ৯

ডেস্ক: ঈদের ছুটি চাওয়ায় টঙ্গীর মিলগেট এলাকার হা-মীম গ্রুপের পোশাক শ্রমিকদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১০ মে) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শ্রমিক মিজানুর রহমান (২৪), হাসান (২৬), রুবেল (২২), জাহিদ হোসেন (২৫), রনি (২৪), মামুন (২৬), সোহেল (২২), রুবেল হোসেন (২৪), ইমরান হোসেন (২৪)। তারা সবাই ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

হা-মীম গ্রুপের ডেনিম গার্মেন্টসে কর্মরত আহত রবিউল মিয়া বলেন, সকালে আমরা ঈদের ১০ দিনের ছুটি চাই। আমাদের এক সহকর্মী গেট থেকে বের হলে, পুলিশ লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। আমরা পুলিশের কাছে জানতে চাইলাম, কেন তারা আমাদের সহকর্মীকে আহত করল? এরপর তারা গুলি শুরু করে। আমরা প্রায় ৪০-৫০ জন আহত হয়েছি। অনেকে টঙ্গী হাসপাতালে আছে। আমরা ৯ জন ঢাকা মেডিকেলে এসেছি। সবাই গুলিতে আহত। আমরা কোনো ভাঙচুর, মিছিল, মিটিং বা সড়ক অবরোধ করিনি। তারা বিনা বিচারের আমাদের ওপর গুলি চালায়।

আহত মামুন জানান, আমাদের দাবি ছিল ১০ দিনের ছুটি দিতে হবে। রোববার আমরা কাজ বন্ধ রাখি। আজ আমাদের জানানোর কথা, কিন্তু পুলিশ আমাদের ওপর গুলি চালাল। আমরা কোনো ধরনের ঝামেলা করিনি। তারপরও আমাদের ছুটির বদলে গুলি চালিয়ে দিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, টঙ্গী মিলগেট এলাকায় গুলিবিদ্ধ নয় শ্রমিক ঢাকা মেডিকেলের ইমারজেন্সিতে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঈদের ছুটি চাওয়ায় পুলিশের গুলি, আহত ৯

আপডেট টাইম : ০২:১৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১