পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঘূর্ণিঝড় ইয়াস: আশ্রয়কেন্দ্রে জন্ম নিলো বেল্লাল

ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় অস্বাভাবিক জোয়ারে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে ভেসে যাচ্ছে গ্রামের পর গ্রাম। উপজেলার লালুয়া ইউনিরয়নের ওইসব গ্রামের মানুষ ছুটে যাচ্ছে আশ্রয়কেন্দ্রে। আর এমন মুহূর্তে সানজিদা (২২) নামের এক গৃহবধূ প্রসববেদনায় কাতরাতে থাকেন। খবর পেয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থকর্মীরা ছুটে যায় চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তথা সাইক্লোন শেল্টারের আশ্রয়কেন্দ্রে।

বুধবার সাইক্লোন শেল্টারের আশ্রয়কেন্দ্রে ওই গৃহবধূ প্রথমবারের মতো একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। তার এ সন্তানের নাম রাখা হয়েছে বেল্লাল।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পানি প্রবেশ করে চান্দুপাড়া গ্রাম প্লাবিত হয়। এ সময় গর্ভবতী স্ত্রী সানজিদাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান তার স্বামী নুর-আলম শরীফ। পরে বুধবার সকালে তার প্রসব বেদনা উঠলে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থকর্মীদের সহযোগীতায় তিনি প্রথমবারের মতো একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছে।

লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মা ছেলে দুজনই সুস্থ আছে। তাদের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হওয়ায় এখনও আশ্রয়কেন্দ্রেই রয়েছেন। তবে আমি সারাক্ষণ তাদের খোঁজ-খবর রাখছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার বলেন, বিষয়টি আমরা জানার পর স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহযোগীতায় স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করানো হয়েছে। এখন মা ছেলে খুব ভালো আছে। দায়িত্বরত চিকিৎসক প্রতিমূহুর্তে মা এবং বাচ্চার খোঁজ-খবর নিচ্ছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঘূর্ণিঝড় ইয়াস: আশ্রয়কেন্দ্রে জন্ম নিলো বেল্লাল

আপডেট টাইম : ০৩:৩৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১