পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সারাদেশে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী

ডেস্কঃ কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নামছে সেনাবাহিনী করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ‘কার্যকর’ লকডাউনের কোন বিকল্প নেই বিবেচনা করে সোমবার (২৮ জুন) থেকে সাত দিনের জন্য সারাদেশে ‘কঠোর লকডাউন’ জারির ঘোষণা দিয়েছে সরকার। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবির পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (২৫ জুন) একাত্তরকে এ তথ্য নিশ্চিত করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউন যথাযথভাবে নিশ্চিতের লক্ষ্যে পুলিশ-বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী এক-সপ্তাহের জন্য আমরা কঠোর বিধি-নিষেধ দেব। এরপর দরকার হলে তা আরও বাড়াবো। এটি কঠোরভাবে যাতে সকলে প্রতিপালন করে সে জন্য বেশ কড়াকড়ি থাকবে।

‘মানুষ অপ্রয়োজনে বাইরে আসবে না। পেমেন্ট বিষয়ক কাজগুলো স্বল্প পরিসরে চলবে। এছাড়া সাংবাদিকসহ জরুরি পেশার সাথে জড়িতদের ক্ষেত্রে এ কড়াকড়ি শিথিল করা হবে।’

আরও পড়ুন: সোমবার থেকে সারাদেশে ‘কঠোর লকডাউন’, বাড়ির বাইরে যেতে মানা

সূত্রমতে, এবারের লকডাউনে জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন এবং গণমাধ্যম নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধি-নিষেধের বিষয়ে বিস্তারিত আদেশ জারি করা হবে বলে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সারাদেশে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী

আপডেট টাইম : ০৩:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১