অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

ফিল্ডিং নিখুঁত করাই আমার প্রধান লক্ষ্য : হ্যালসল

বাংলার খবর২৪.কম index_54378: সম্প্রতি জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচের পদে নিয়োগ পেয়েছেন রিচার্ড হ্যালসল। আগামী দুই বছরের জন্য হ্যালসলের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়োগ পাওয়ার পর ইংল্যান্ড জাতীয় দলের সহকারী ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করা হ্যালসল জানিয়েছেন, ফিল্ডিং নিখুঁত করাই তার প্রধান লক্ষ্য।

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হলে এই মন্তব্য করেন নতুন ফিল্ডিং কোচ হ্যালসল। তিনি বলেন, ‘বাংলাদেশ দলের ফিল্ডিং আরও নিখুঁত করাই হবে আমার প্রধান লক্ষ্য। এই জন্য ডাইভিং, স্লাইডিংসহ আরও কিছু কঠোর ফিল্ডিং পরিকল্পনা সাজিয়েছি আমি।’

এই সময় হ্যালসল যোগ করেন, ‘আমি বিশ্বাস করি, ফিল্ডিংয়ের সময় মাত্র একটি সুযোগ কাজে লাগাতে পারা, অথবা একটি সুযোগ হাতছাড়া করাই পাল্টে দিতে পারে ম্যাচের ভাগ্য।’

রোববার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হলেও অনেক আগ থেকেই বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছেন হ্যালসল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। ফলে দলের ফিল্ডারদের সম্পর্কে একটা ধারণা ইতোমধ্যেই পেয়েছেন হ্যালসল। তার মতে বর্তমান বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো মানের ফিল্ডার আছে। এবং তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা ভালোই হবে।

এ বিষয়ে তিনি বলেন, ‘সাকিব চমৎকার একজন ফিল্ডার। এছাড়া মুশফিক ভালো ব্যাাটসম্যানের পাশাপাশি একজন অসাধারণ উইকেটরক্ষকও। বিজয়-নাসিরও বিশ্বসেরা ফিল্ডারদের কাতারে পরে। এবং মাশরাফির ফিল্ডিংয়েও উন্নতি হয়েছে।’

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

ফিল্ডিং নিখুঁত করাই আমার প্রধান লক্ষ্য : হ্যালসল

আপডেট টাইম : ০৩:২৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪