পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সরকারি প্রচারণায় বাধা ভ্রাম্যমান আদালত বসিয়ে ছাত্রদল নেতাকে দন্ড পরে মুচলেকায় মুক্তি Logo ডিআরইউ নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় Logo জিয়া, খালেদা ও তারেক ঢাকার বিত্তবান ও সাধারণের কাছে সমান ভাবে জনপ্রিয় Logo আজ শুরু হল ঢাকা ১৭ এর নির্বাচনী কার্যক্রম Logo ক্ষমতায় গেলে দেশজুড়ে খাল খনন ও সবুজায়নের বড় পরিকল্পনা বিএনপির: তারেক রহমান Logo মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান Logo চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ Logo সিটি গভর্নমেন্ট ছাড়া ঢাকা রক্ষা সম্ভব নয়: সালাম Logo ভুয়া মাদরাসা কার্যক্রমের প্রতিবাদে পাটগ্রামে সংবাদ সম্মেলন Logo ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

ঝিনাইদহে ২ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বাংলার খবর২৪.কমindex_54385, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি নামক স্থানে দুই জনকে গুলি করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।

নিহতরা হলো-যশোর কোতয়ালী থানার বড় রাজাপুর গ্রামের ভোদো দায় এর ছেলে মোহাম্মদ হাদি (৪০) ও একই গ্রামের ফুটো রফি উদ্দিনের ছেলে সোহাগ আলী (৩০)। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাতের কোন এক সময়ে গুলি করে তাদেরকে হত্যা করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার সংলগ্ন ফুলবাড়ি নামক স্থানে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের একজনের শরীরে দুইটি ও অপর জনের শরীরে একটি গুলির চিহ্ন রয়েছে।

ওসি বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সরকারি প্রচারণায় বাধা ভ্রাম্যমান আদালত বসিয়ে ছাত্রদল নেতাকে দন্ড পরে মুচলেকায় মুক্তি

ঝিনাইদহে ২ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৩:৩৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪