অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দিনাজপুরে বজ্রপাতে ৩০ মিনিটে প্রাণ গেল সাতজনের

ডেস্ক : দিনাজপুরে আধাঘণ্টার ব্যবধানে বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার কিশোর রয়েছে। সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে পৃথক জায়গায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দিনাজপুর উপশহর এলাকার সাদিকুল ইসলামের ছেলে মো. আপন (১২), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৪), তার ফুফাতো ভাই সিদ্দিক হোসেনের ছেলে মো. হাসান (১৩), রাজু মণ্ডলের ছেলে মিম হোসেন (১২), চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গুড়িয়াপাড়া গ্রামের মকসেদ আলীর ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৪) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)।

বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লকের রেলঘুন্টি সংলগ্ন নিশ্চিন্তপুরে বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় চার কিশোর মারা যায়। তারা সবাই উপশহর এলাকার চকোরিয়াপাড়া মাদরাসার বিভিন্ন শ্রেণিতে পড়াশোনা করত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হতাহতদের কেউ মাঠে ফুটবল খেলছিল, কেউ বৃষ্টিতে ভিজছিল। আবার কেউ খেলা দেখছিল। এ ঘটনায় আহত আরও দুই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডমাস্টার মাসুদ রানা বজ্রপাতে চার কিশোরের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গুড়িয়াপাড়া গ্রামে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

চিরিরবন্দর ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মঈনুদ্দিন শাহ জানান, বৃষ্টির মধ্যে বাড়ির সামনের পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন নুর ইসলাম। আব্দুর রাজ্জাক ও আব্বাস আলী মাছ ধরা দেখছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তারা মারা যান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দিনাজপুরে বজ্রপাতে ৩০ মিনিটে প্রাণ গেল সাতজনের

আপডেট টাইম : ০৩:৫২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১