পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কাশ্মীরে নদী পাড়ে মিললো ১২০০ বছরের পুরোনো মূর্তি

ডেস্ক:কাশ্মীরের শ্রীনগরে মিলেছে ১২০০ বছর পুরোনো কষ্টিপাথরের মূর্তি। প্রায় একমাস আগে ঝিলাম নদীর পাড় খনন করে মূর্তিটি পাওয়া যায়। সে সময় মূর্তিটির ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি বিশেষজ্ঞরা। তবে পরীক্ষার পর জানিয়েছেন, কষ্টিপাথরের এই মূর্তি প্রায় ১২০০ বছর পুরোনো। সূত্র: হিন্দুস্তান টাইমস।

স্থানীয় কাশ্মীরিদের হাতে তৈরি ওই মূর্তিতে রয়েছে গন্ধর্ব শিল্পকলার ছাপ। প্রায় ৮ ইঞ্চি লম্বা এবং ৬ ইঞ্চি চওড়া মূর্তিতে দুর্গা ঠাকুর বসে আছে সিংহের ওপর।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ঝিলাম নদীর তীরে বালি খননের সময় মূর্তিটি উদ্ধার করা হয়। তবে সে সময় মূর্তিটি খেয়াল করেননি কেউ। যেই ট্রাকে বুদগামে বালি পাঠানো হচ্ছিল, সেখানেই ঠাঁই হয় মূর্তিটির।

পরে স্থানীয় এক ব্যক্তির নজরে এলে বিষয়টি জানতে পারে পুলিশ। নেওয়া হয় বিশেষজ্ঞদের কাছে। তারা জাদুঘরে রেখে মূর্তিটি পরীক্ষা করেন। এরপর হস্তান্তর করেন প্রত্নতত্ত্ব বিভাগের কাছে।

কাশ্মীরের প্রত্নতত্ত্ব বিভাগের ডেপুটি ইন-চার্জ মুশতাক আহমেদ বেগ বলেন, মূর্তিটি ১০০ শতাংশ স্থানীয় শিল্পীদের হাতে তৈরি। এতে গন্ধর্ব শিল্পকলার ছাপ রয়েছে। আমাদের এখানে বিভিন্ন স্থানের শিল্পকলার নিদর্শন রয়েছে। এর মধ্যে আমাদের কাজ অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে বেশি সূক্ষ্ম।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, খ্রিস্টপূর্ব প্রথম থেকে সপ্তম শতাব্দী পর্যন্ত বর্তমান উত্তর-পশ্চিম পাকিস্তান এবং পূর্ব আফগানিস্তানে গন্ধর্ব শিল্পকলার বিস্তার ঘটেছিলো।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কাশ্মীরে নদী পাড়ে মিললো ১২০০ বছরের পুরোনো মূর্তি

আপডেট টাইম : ১০:১৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১