পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন তরুণী

ডেস্ক : কয়েক দিনের ব্যবধানে আবারো প্যারাসেলিং দুর্ঘটনার শিকার হয়েছেন এক তরুণী। কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগরের কাঁকড়া পয়েন্টে উড়ন্ত প্যারাসেলিং থেকে ছিটকে সাগরে পড়ে এক পর্যটক তরুণী আহত হয়েছেন। পরে তাৎক্ষণিক আহত তরুণীকে উদ্ধার করেন উপস্থিত লোকজন। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, শিমুল নামের এক ব্যক্তির মালিকানাধীন স্যাটেলাইট ভিশন প্যারাসেলিং অ্যান্ড স্পের্টস নামের প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে দরিয়ানগরের সৈকতে সাগর তীরের বিশাল এলাকা দখল করে প্যারাসেলিং করে আসছে। এই প্যারাসেলিং করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটকসহ স্থানীয়রা। গত ১৬ সেপ্টেম্বর প্যারাসেলিং করার সময় এক নারী পর্যটক ছিটকে পড়ে গুরুতর আহত হন। ওই ঘটনা যেতে না যেতেই আবারো বুধবার বিকালে পর্যটক তরুণী প্যারাসেলিং করতে গিয়ে আহত হয়েছেন।

সূত্রমতে, বুধবার বিকালে এক পর্যটক তরুণী প্যারাসেলিং করতে উঠেন। কিছুক্ষণ পরই ছিটকে সাগরে পড়েন ওই পর্যটক। এতে তিনি বেশ আহত হন এবং সাগরের অধিক লবণাক্ত পানি তার মুখে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে কর্মচারীরা তাকে সরিয়ে নেন। তবে আহত পর্যটকের নাম-পরিচয় পাওয়া যায়নি। কর্মচারীদের অদক্ষতার কারণে সৈকতে ছিটকে পড়েন ওই পর্যটক- এমন অভিযোগ উপস্থিত লোকজনের।

স্যাটেলাইট ভিশন প্যারাসেলিং অ্যান্ড স্পের্টসের ম্যানেজার নুর মোহাম্মদ জানান, দুর্ঘটনার শিকার তরুণী তেমন আহত হননি। তবে পানিতে পড়েছেন।

তার পরিচয় জানতে চাইলে নুর মোহাম্মদ বলেন, দুর্ঘটনার শিকার তরুণীর পিতা নৌবাহিনীর কর্মকর্তা। তার আনুমানিক বয়স ১৬ বছর। এর বেশি কিছু জানি না। সম্পূর্ণ পরিচয় প্যারাসেলিং অফিসে গেলে বলতে পারব। সেখানে সব কিছু লেখা আছে। এখন আমি বাসায়।

এদিকে সৈকতের বিশাল স্থান দখল করে প্যারাসেলিং করার ব্যাপারে নুর মোহাম্মদ বলেন, এসবের সরকারি অনুমতি রয়েছে।

পর্যটক সেবায় নিয়োজিত সৈকতের বীচকর্মী মাহাবুবুল আলম বলেন, শিমুলের মালিকানাধীন প্যারাসেলিং থেকে এক পর্যটক পানিতে ছিটকে পড়েছে বলে শুনেছি। প্যারাসেলিংয়ে উঠার সময় পানিতে পড়ে যায় ওই পর্যটক

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন তরুণী

আপডেট টাইম : ০৩:০০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১