পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

শাহজালাল বিমানবন্দরে জ্যাকেটের হাতায় মিলল দুই কোটি টাকার সোনা

ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুডি জ্যাকেটের হাতার ভেতর লুকিয়ে রাখা ২৫টি সোনার বারসহ সৌদি আরব প্রবাসী এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার ওজন দুই কেজি ৯০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ যাত্রীকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোহাম্মদ রিপন।

ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে সৌদি এয়ারলাইন্সের বিমান থেকে ওই যাত্রীকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ফ্লাইটটি রাত ১১টা ১২ মিনিটের দিকে বিমানবন্দরে অবতরণ করে।

কাস্টমসের এ কর্মকর্তা আরও বলেন, পাসপোর্ট অনুসারে আটক যাত্রীর নাম মোহাম্মদ রিপন। তার বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

শাহজালাল বিমানবন্দরে জ্যাকেটের হাতায় মিলল দুই কোটি টাকার সোনা

আপডেট টাইম : ০৭:৫৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১