অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শাহরুখই বলিউডের কিং: সালমান

বিনোদন ডেস্ক,ঢাকা: বলিউডে এখন তার হিট ছবির লাইন লেগে রয়েছে। বক্স অফিসকে একের পর এক একশো কোটির ক্লাবের ছবি উপহার দিচ্ছেন সালমান খান, কিন্তু তার কাছ থেকে যখন এক সাংবাদিক জানতে চান, তিনি কি নিজেকে এখন বলিউডের রাজা বলে মনে করেন? দ্বিতীয়বার না ভেবে সাল্লু মিঞার উত্তর, আপনারা আপনাদের মতো যা খুশি ভাবতেই পারেন, তবে বলিউডে রাজার জায়গাটা অনেক আগে থেকেই একজনের দখলে রয়েছে। আর তিনিই একমাত্র বলিউডের রাজা (শাহরুখের দিকেই ইঙ্গিত)সালমানের।

সাংবাদিকরা তখন তাকে প্রশ্ন করেন, তার কি কোনও সমস্যা আছে এই বিষয় নিয়ে যে রাজার মুকুটটা অন্য একজনের দখলে রয়েছে। তৎক্ষণাত সালমান ভাই জানান, একেবারেই নয়।

তখন তার কাছে জানতে চাওয়া হয়, তিনি নিজেকে এই মুহূর্তে ইন্ডাস্ট্রির কোনও জায়গায় রেখেছেন, সালমান দাবাং খানের সবিনয় উত্তর- অনেক পেছনে! তার কথায় এইমুহূর্তে তিনি কোনও স্থানেই নেই কার্যত।

ঈদে মুক্তিপ্রাপ্ত সলমনের ছবি ‘কিক’ এইমুহূর্তে যা ব্যবসা করছে তাতে সিনেব্যবসায়ীদের ধারণা এই ছবি খুব শিগগিরই দু’শ কোটির ক্লাব ছাপিয়ে যাবে। খারাপ সমালোচনার ঝড় সামলেও কিক এখনও অবধি ১৪৭.৭ কোটি টাকা ঘরে তুলেছে, আর ব্যবসার বিষয় সালমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দু’শ কোটি কেন, তিনি আশা করেন এই ছবি তিন’শ, চার’শ বা পাঁচ’শ কোটিরও ব্যবসা করতে পারে।

সম্প্রতি কানাঘুষোয় একটি খবর শোনা যাচ্ছে যে, প্রযোজক-পরিচালক কারাণ জোহর তাঁর পরবর্তী ছবির জন্যে সালমান এবং আমির দুজনকেই ১৫০ কোটি টাকা করে দিচ্ছেন। এবিষয়ে সালমানের কাছে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট ভাষায় জানান, বলিউডের কোনও ছবি যেখানে তিনশো কোটির ব্যবসা করতে পারছে না, সেখানে তারা কিভাবে এই পারিশ্রমিক পেতে পারেন? এইধরণের খবর অত্যন্ত বিরক্তিকর, বক্তব্য সালমানের।

কারান জোহরকেও এব্যাপারে প্রশ্ন করা হলে তিনিও প্রশ্নটি এড়িয়ে যান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শাহরুখই বলিউডের কিং: সালমান

আপডেট টাইম : ০৬:৪৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪