পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভারতে বন্যায় ১৭ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে প্রবল বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক বন্যা কবলিত মানুষ। এছাড়া তিরুপতি মন্দিরের এই শহরে বন্যায় আটকে পড়ছেন শত শত তীর্থযাত্রী।

অন্ধ্র প্রদেশ সরকার জানিয়েছে, শুধু কাদাপা জেলাতেই মৃত্যু হয়েছে ৮ জনের, নিখোঁজ ১২ জন। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের জেরে শুক্রবার থেকে রাজ্যের রায়লসীমা অঞ্চলের তিন জেলা এবং একটি উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করে আবহাওয়া দফতর।

ভারতের গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জনিয়েছে, মন্দিরের শহর তিরুপতিতে বন্যার কারণে বহু পুণ্যার্থী আটকে পড়েছেন। তিরুমালা পাহাড়ে মন্দিরের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। স্বর্ণমুখী নদীর পানি বেড়ে গেছে।
জাতীয় ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দল মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য। বন্যার কারণে সড়ক ও রেলপথের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে রায়ালাসিমা অঞ্চলের চিতোর, কাদাপা, কুরনুল এবং অনন্তপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভারতে বন্যায় ১৭ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

আপডেট টাইম : ০২:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১