পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ইউএনও হলেন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম

ফারুক আহমেদ সুজন : ফরিদপুরের আলফাডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে (ইউএনও) মোহাম্মদ জুবের আলমকে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ জুবের আলম (১৭৬৪৬) বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন।

অপরদিকে আলফাডাঙ্গার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌহিদ এলাহীকে একই পদে রাজবাড়ী সদর উপজেলায় বদলি করা হয়েছে।

বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১৬ নভেম্বর ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ. কে. এম. মাসুদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ জুবের আলমকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ফরিদপুরের আলফাডাঙ্গায় পদায়ন করা হয়েছে।

এর আগে একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলমকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: নাজমা নাহার (প্রেষণে-০২ শাখা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (বিসিএস) ৩৪তম ব্যাচের মোহাম্মদ জুবের আলমকে প্রেষণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছিল।

এর আগে মোহাম্মদ জুবের আলম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২০১৯ সালের ০৩ এপ্রিল থেকে ২০২০ সালের ৮ জুন পর্যন্ত কালীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০১৭ সালের ২২ জুন থেকে সহকারী কমিশনার হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০১৯ সালের গত ২৬ ফেব্রুয়ারি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের লক্ষে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরে ২০১৯ সালে ৭ মার্চ ভূমি মন্ত্রণালয়ে থেকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল। এরপর ২০১৯ সালের ০৩ এপ্রিল বুধবার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে যোগদান করেন।

মোহাম্মদ জুবের আলমের নিজ জেলা ঢাকা।

২০১৬ সালের ০১ জুন চাকরিতে যোগদানকৃত এই কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহম্মদ শাহীন ইমরান (মাঠ প্রশাসন-০১ শাখা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০১৮ সালের ১১ অক্টোবর (প্রশাসন) ক্যাডারে চাকরি স্থায়ী হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ইউএনও হলেন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম

আপডেট টাইম : ০৯:০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১