অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

ডেস্ক: ফরিদপুরের নগরকান্দায় বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার কফাই বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া গ্রামের মুন্নু মাতুব্বরের ছেলে আনিস মাতুব্বর (২৯) একই গ্রামের জলিল ফকিরের ছেলে শাহিন ফকিরের স্ত্রীর সঙ্গে পরকীয়া করে তাকে ভাগিয়ে নেন।

এ ঘটনায় বুধবার সকালে স্থানীয় পোড়াদিয়া বাজারে আনিসের ছোট ভাই সুজনের সঙ্গে শাহিন ও তার ভাই রিপনের বাগবিতণ্ডা হয়। উভয় পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু করেন। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কাইচাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা খান বলেন, ‘কফাই বালিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় দুই পক্ষের মাতুব্বর ও সমর্থকদের বুঝিয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করি।’

এ বিষয়ে নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

আপডেট টাইম : ০২:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২