অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

এ বছরে সর্বোচ্চ মৃত্যু আজ

ডেস্ক: সারাদেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জনের। একদিনে মৃতদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১২ জন নারী।

এছাড়া গত একদিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৩৭ শতাংশ; যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এর আগে দেশে গত বছরের ২৪ জুলাই দেশে সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫৫। চলতি বছরের ২৫ জানুয়ারি এ বছরের সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৪০ শতাংশ।

শুক্রবার বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনে।

এদিকে গত একদিনে ৪৬ হাজার ২৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৮০৭ জন জনের শরীরে।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

এ বছরে সর্বোচ্চ মৃত্যু আজ

আপডেট টাইম : ০১:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২