পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রাজধানীতে ময়লার গাড়ির চাকায় পা থ্যাঁতলে গেল যুবকের

ডেস্ক: এবার রাজধানীতে ময়লাবাহী গাড়ির চাকায় রুস্তম আলী (৩২) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় গাড়ির চাকায় তার পা থ্যাঁতলে গেছে।

মঙ্গলবার ভোরে গাবতলীতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকেরা বলেছেন, তার ডান পা একেবারেই থ্যাঁতলে গেছে। অবস্থাও আশঙ্কাজনক। এদিকে পুলিশ বলছে, রুস্তম আলী গাবতলীতেই একটি ওয়ার্কশপে ঝালাই মিস্ত্রির কাজ করেন। রাজশাহীতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হতে গেলে সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি তার পায়ের ওপর চাকা তুলে দেয়।

পুলিশ আরো জানায়, গাবতলী পুলিশ ফাঁড়ি সংলগ্ন বাসন্তী বাসস্ট্যান্ডের সামনে রাস্তা পার হচ্ছিলেন রুস্তম। ওই সময়ে সিটি কর্পোরেশনের ময়লাবাহী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। তিনি ছিটকে পড়লে গাড়ির চাকা তার ওপর দিয়ে তুলে দেওয়া হয়। এরপর সেই গাড়িটি পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীর বরাতে দারুস সালাম থানার এসআই রহমত উল্লাহ জানান, তিনি টহল ডিউটিতে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে ৫টার দিকে ওই যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তখন আশপাশের লোকজন তাকে উদ্ধার না করে মোবাইল ফোনে ছবি তুলছিলেন। ময়লাবাহী একটি গাড়ি ঐ যুবককে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ওই গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আহত রুস্তমের ডান পা একেবারেই থ্যাঁতলে গেছে।

এর আগে গত ২৩ জানুয়ারি মহাখালীর ফ্লাইওভারের মুখে রাস্তা পরিষ্কার করার সময়ে ময়লার একটি গাড়িচাপায় প্রাণ হারিয়েছিলেন পরিচ্ছন্নতাকর্মী শিখা রানী। এর একমাস আগে গত বছরের ডিসেম্বর টিকাটুলিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসএসসি) ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

এছাড়া গত ২৪ নভেম্বর গুলিস্তানে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান নটরডেম কলেজের এক ছাত্র। এ নিয়ে তুমুল আন্দোলনের মধ্যেই পরদিন পান্থপথে ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান গণমাধ্যম কর্মী আহসান কবীর। তবে এসব ঘটনায় দায়ের হওয়া মামলায় এখনো চার্জশিট দিতে পারেনি পুলিশ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রাজধানীতে ময়লার গাড়ির চাকায় পা থ্যাঁতলে গেল যুবকের

আপডেট টাইম : ০৪:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২