পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এক্সরে কক্ষে রোগীকে ‘ধর্ষণেরচেষ্টা’, পরিচ্ছন্নতাকর্মী আটক

ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এক্সরে কক্ষে চিকিৎসাধীন এক কিশোরী রোগীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে।

সোমবার রাতে মহানগরীর রাজপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত পরিচ্ছন্নতা কর্মীর নাম আনিছুর রহমান (৪০)। বাঘা উপজেলায় তার বাড়ি।

ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে আনিছুরের বিরুদ্ধে সোমবার রাতে রাজপাড়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন। এরপরই পুলিশ আনিছুরকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। ভুক্তভোগী ওই কিশোরী ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে সম্প্রতি অপহরণের শিকার হয় এবং তাকে গাজীপুর থেকে উদ্ধার করে পুলিশ।

এরপরই কিশোরীর সঠিক বয়স নির্ধারণের জন্য, ধর্ষণ কিংবা ধর্ষণের ফলে সে অন্তঃসত্ত্বা হয়েছে কিনা সেই তথ্য জানতে তাকে গত ৬ ফেব্রুয়ারি রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে পুলিশ। তার শারীরিক পরীক্ষা শেষে ৯ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

বাড়ি ফিরে ওই কিশোরী পরিবারের সদস্যদের জানায়, গত ৮ ফেব্রুয়ারি দুপুরে আল্ট্রাসনোগ্রাফি করতে তাকে রামেক হাসপাতালের তিন নম্বর এক্স-রে কক্ষে নেওয়া হয়। সেখানে এক পরিচ্ছন্নতা কর্মী তাকে ধর্ষণের চেষ্টা করে। এরপরই তার পরিবারের পক্ষ থেকে আনিছুরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার ওসি মাইদুল ইসলাম বলেন, কিশোরীর বাবা থানায় মামলার পর আমরা বিশেষ অভিযান চালাই। এরপর পরিচ্ছন্নতা কর্মী আনিছুরকে গ্রেফতার করেছি। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এক্সরে কক্ষে রোগীকে ‘ধর্ষণেরচেষ্টা’, পরিচ্ছন্নতাকর্মী আটক

আপডেট টাইম : ০৫:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২