পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সাবেক মন্ত্রী এল কে সিদ্দিকী আর নেই

প্রতিবেদক,এলকে-সিদ্দিকী:বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক ডেপুটি স্পিকার ও পানি সম্পদ মন্ত্রী এল কে সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার বেলা পৌনে ১১টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন।
এল কে সিদ্দিকীর এপিএস শওকত হোসেন গণমাধ্যমকে জানান, শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তাঁর মরদেহ দেশে আনা হবে। রোববার সকাল আটটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাঁর মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। ওইদিন দুপুর ১২টায় আগ্রাবাদ জাম্বুরি মাঠ ও বাদ জোহর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর নির্বাচনী এলাকা সীতাকুণ্ডে। বিকেল চারটায় সীতাকুণ্ড স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর গ্রামের বাড়িতে জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হবে।
প্রসঙ্গত, এল কে সিদ্দিকী ১৯৩৯ সালের ১৫ এপ্রিল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ রহমতনগর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক জীবনে তিনি দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ড থেকে সাংসদ নির্বাচিত হন। তিনি ১৯৮১-৮২ সালে বিদ্যুৎ, পানিসম্পদ উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ২০০১ সালে পানিসম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি।
এ ছাড়াও এল কে সিদ্দিকী জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি, ভারতের সঙ্গে যৌথ নদী কমিশনের কো-চেয়ারম্যান, সংসদে সরকারি হিসাব-সম্পর্কিত কমিটির চেয়ারম্যান, জাতীয় সংসদের পিটিশন কমিটির সদস্য ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, কোষাধ্যক্ষ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দলের চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাবেক মন্ত্রী এল কে সিদ্দিকী আর নেই

আপডেট টাইম : ০৭:১৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪