অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রহস্যজনক আগুনে পুড়ল দুই হাজার কোটি টাকার মামলার আসামি বরকত-রুবেলের ১২ বাস

ডেস্ক: ফরিদপুরে রহস্যজনক আগুনে পুড়ে গেছে পুড়ে গেছে দুই হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় গ্রেফতার দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের ১২টি বাস। শনিবার রাত ১টার দিকে শহরের গোয়ালচামটে নতুন বাস টার্মিনালের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক বাহিনী ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এরমধ্যেই বাসগুলো আগুনে পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাউ দাউ করে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। সারিবদ্ধভাবে খোলা জায়গায় রেখে দেয়া গাড়িগুলোতে রহস্যজনকভাবে একই সময়ে আগুন লাগে বলে তারা জানায়। আগুনে এতগুলো বাস পুড়ে যাওয়ার কারণ এখন পর্যন্ত জানতে পারেনি ফায়ার সার্ভিস।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভানপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে। তিনি জানান, সেখানে ২২টি বাস রাখা ছিল। এরমধ্যে ১২টি বাসেই আগুন লাগে। রাত আড়াইটা নাগাদ আগুন নিভিয়ে ফেলতে আমরা সক্ষম হই।

ফরিদপুরের সাউথ লাইন নামে পুড়ে যাওয়া ওই বাসগুলো অর্থপাচার মামলায় গ্রেফতার শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন। ২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেণ গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে। এরপর থেকে সেগুলো এখানেই রাখা ছিল।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেয়ে দেখে সবক’টি বাসেই আগুন জ্বলছে। এরমধ্যে কয়েকটি বাস আংশিক পুড়েছে। আগুনের কারণ এখনো জানা যায়নি। এছাড়া কোনো দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরানো হয়েছে কিনা তাও বলতে পারছি না এই মুহূর্তে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রহস্যজনক আগুনে পুড়ল দুই হাজার কোটি টাকার মামলার আসামি বরকত-রুবেলের ১২ বাস

আপডেট টাইম : ০৭:২৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২