পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভালোবেসে বিয়ে করেও ঘর বাধা হলো না, প্রাণ দিলো নবদম্পতি

ডেস্ক :ছেলে দিনমজুর, মেয়ে কলেজছাত্রী। ভালোবেসে বিয়ে করলেন তারা। উঠলেন ছেলের বাড়িতে। নতুন স্বপ্ন ছিল নবদম্পতির চোখজুড়ে। কিন্তু হলো না তাদের ঘর বাধার স্বপ্ন পূরণ। বিয়ের পরে তাদের করা হলো আলাদা।

অভিমানে নিজ নিজ বাড়িতেই হলেন লাশ। দুই পরিবার ব্যস্ত এখন শেষ বিদায়ের আয়োজনে। ঘটনাটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার।

মেয়ের পরিবার বিয়ে মেনে না নেয়ায় পালিয়ে বিয়ে করা ওই নবদম্পতি করেন আত্মহত্যা।

সোমবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নিজ নিজ বাড়ি থেকেই তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে একই দিন রাত সাড়ে ৯টার দিকে আত্মহত্যা করেন তারা।

মৃতরা হলেন- উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগরপাড়া গ্রামের ২১ বছর বয়সী সবুজ ও একই ইউনিয়নের মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়া গ্রামের ১৯ বছর বয়সী মার্জিয়া জান্নাত। জান্নাত উপজেলার নামুজা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

সবুজ নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। আর জান্নাত বিষপানে (কীটনাশক) নিজ বাড়িতেই আত্মহত্যা করেন।

জানা গেছে, সবুজ ও জান্নাতের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সোমবার দুপুরে বাড়ি থেকে পালিয়ে সবুজের কাছে আসেন জান্নাত এবং গোপনে বিয়ে করেন তারা। বিয়ের পর জান্নাতকে নিয়ে নিজ বাড়িতে ওঠেন সবুজ। এরই মধ্য জান্নাতের পরিবার বিয়ের বিষয়টি জানতে পারেন।

সবুজ পেশায় দিনমজুর ও তার পরিবার অস্বচ্ছল হওয়ায় জান্নাতের স্বজনরা এই বিয়ে মানতে পারেনি। তারা ঐদিন সন্ধ্যায় সবুজের বাড়িতে গিয়ে জান্নাতকে জোর করে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরে রাতে সবুজ ও জান্নাত মুঠোফোনে কথা বলছিলেন। মুঠোফোনে কথার একপর্যায়ে বিষপান করেন জান্নাত। বিষয়টি বুঝতে পেরে সবুজও আত্মহত্যা করেন।

শিবগঞ্জ থানার এসআই ইমরান হোসেন জানান, সবুজ ও জান্নাত বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন। জান্নাতের পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। এতে অভিমান করে তারা আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভালোবেসে বিয়ে করেও ঘর বাধা হলো না, প্রাণ দিলো নবদম্পতি

আপডেট টাইম : ১০:৩৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২