পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রমজানের শুরুতেই গ্যাস সঙ্কটে রাজধানীবাসী

ডেস্ক : রমজানের প্রথম দিনেই গ্যাস সংকটের কারণে ইফতার তৈরি করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকেই রাজধানীবাসী। বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ রোববার দুপুরের পর রাজধানীর গ্রিন রোড, ক্রিসেন্ট রোড ও ধানমন্ডি এলাকায় গ্যাসের সমস্যা দেখা দেয়। নিভু নিভু করে জ্বলে চুলা। ফলে ইফতার তৈরি করতে ভোগান্তি হয়। এসব এলাকার অনেকেই দোকান থেকে কিনে আনে ইফতার।

ধানমন্ডি এলাকার বাসিন্দা আব্দুল রহিম জানান, দুপুরের থেকেই বাসায় গ্যাস কম ছিল। এ গ্যাসে ইফতার বানানো সম্ভব না হওয়ায় দোকান থেকে ইফতার কিনতে হচ্ছে।

গ্যাস সংকটের কারণে ওই এলাকার অনেক বাসাতেই ইফতার তৈরি করা যায়নি। ফলে তারা সবাই বাইরে থেকে ইফতার কিনেছেন। কেউ কেউ বাসায় থাকা কেরোসিনের স্টোভে ভরসা করছেন।

রাজধানীর গ্রিন রোড এলাকার বাসিন্দা কাফি কাদরি বলেন, গ্যাস থাকে না এটা দীর্ঘদিনের সমস্যা। তবে রমজান মাসেও গ্যাস থাকবে না এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে। মাস গেলে ঠিকই গ্যাসের বিল দেই, কিন্ত রমজানের প্রথম দিন আমাদের ইফতার বাইরে থেকে কিনে আনতে হলো।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রমজানের শুরুতেই গ্যাস সঙ্কটে রাজধানীবাসী

আপডেট টাইম : ০৩:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২